15th Aug 2019: আসন্ন অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন ,

১৬ সেপ্টেম্বর, ২০১৯ অষ্টম মেম্বারশীপ ভেরিফিকেশন এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন 

 

20th Mar 2019: বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন করুন,

আগামী ২২ মার্চ ২০১৯  বিএসএনএলইইউ এর ১৯তম প্রতিষ্ঠা দিবস বিএসএনএল এর প্রতিটি অফিস দফতরে ব্যাপক ঊদ্দীপনার সাথে পালন করুন। 

 

Com Jayanta Kumar Ghosh
( President )

Com. Shankar Keshar Nepal
( Secretary )

Com. Sujit Ganguly
( Treasurer )

 
 
bsnleuctc@yahoo.co.in
 
BSNL Employees Union Calcutta Telephones Circle
 
Site Updated On : 19th May 2026
 
[19th May 2026]

সার্কুলার 

 

প্রিয় কমরেড সার্কেল সম্পাদকগণ,

 

শনিবার ১৬ মে,২০২৬ বি এস এন এল এমপ্লয়িজ ইউনিয়ন এর অফিস ঘরে টেলিফোন ভবনে কো-অর্ডিনেশন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমরেড মনিষা বিশ্বাস। সভায় আলোচনার বিষয়বস্তু উপস্থিত করেন কমরেড শিশির রায়। বিস্তারিত আলোচনার মাধ্যমে নিম্ন লিখিত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

১) জানুয়ারি,২০২৬ এবং এপ্রিল,২০২৬ থেকে ৩.৫ শতাংশ এবং ১.৭ শতাংশ মোট ৫.২ শতাংশ ডি এ বকেয়া পড়েছে। কেন্দ্রীয় সরকার এই ডি এ বন্ধ করে দেওয়ার মতলব করছে। এর বিরুদ্ধে দেশব্যাপী ২০ মে পেনশনভোগী এবং কর্মরত কর্মচারীরা ধর্না ও মানব বন্ধন কর্মসূচী পালন করবে। কলকাতা টেলিফোনস্ সার্কেলে টেলিফোন ভবনে (১-৪) টা পর্যন্ত এই কর্মসূচিতে ব্যাপকভাবে যোগ দিতে হবে।

২) আগামী ৩১ জুলাই,২০২৬ এর মধ্যে ৫ টি এরিয়াতে (অপারেশন এরিয়া ইষ্ট, ওয়েষ্ট, নর্থ, সাউথ এবং হেডকোয়ার্টার) কো-অর্ডিনেশন কমিটির জেলা কমিটির পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হবে।

৩) টেলিফোন আন্দোলন এর অন্যতম নেতা কমরেড শিবনাথ সিনহা প্রয়াত হয়েছেন। তাঁর স্বরণে জুন মাসের ১ম সপ্তাহে একটি সভা অনুষ্ঠিত করা হবে।

৪) অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই ও অন্যান্য আক্রমণ এর বিরুদ্ধে জুন মাসের মধ্যে ২ টি কো-অর্ডিনেশন কমিটি যৌথভাবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহকে নিয়ে একটি কর্মসূচী ঘোষণা করেছে। আমাদের একে সফল করতে হবে।

অভিনন্দনসহ,

শিশির রায়, কনভেনার

কলকাতা টেলিফোনস্ সার্কেল।

১৯/০৫/২০২৬, মঙ্গলবার

 
[18th May 2026]

২০শে মে-র প্রতিবাদী মানব শৃঙ্খল কর্মসূচিকে বিরাট সাফল্যমন্ডিত করে তুলুন 

 

 

প্রিয় কমরেডগণ,

এই মাসের বেতনের সাথে আইডিএ-র বকেয়া পরিশোধের বিষয়ে এখনও পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। জানা গেছে যে, সংশ্লিষ্ট ফাইলটি এখনও ডট (DoT)-এর কাছে বিচারাধীন রয়েছে।

আজকের অনলাইন কেন্দ্রীয় সচিবালয় সভায় সমস্ত ইউনিট এবং কমরেডদের ২০২৬ সালের ২০শে মে-র প্রতিবাদী শৃঙ্খল কর্মসূচি সফলভাবে আয়োজন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে।

সভায় আইডিএ পরিশোধের ক্ষেত্রে সরকারের “সাধ্যাধীনতার শর্ত” আরোপের প্রচেষ্টাকে প্রতিহত করতে এবং বিএসএনএল-এ আইডিএ-র বকেয়া স্থগিত করার পদক্ষেপকে ব্যর্থ করে দিতে সমগ্র সংস্থাকে জোরালোভাবে আহ্বান জানানো হয়েছে।

বিএসএনএলইইউ একই দাবিতে একই দিনে আয়োজিত বিএসএনএল পেনশনভোগীদের আন্দোলন কর্মসূচিতে পূর্ণ সমর্থন ও সংহতি জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

সকল সিইসি সদস্য, সার্কেল এবং শাখা ইউনিয়নকে সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে ২০শে মে-র প্রতিবাদ মানব শৃঙ্খল কর্মসূচিকে একটি বিরাট সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের দাবি

- অবিলম্বে আইডিএ বকেয়া পরিশোধ করতে হবে 

- আইডিএ প্রদানের ক্ষেত্রে সামর্থ্যের শর্ত নয়

- বিএসএনএল-এ আইডিএ বকেয়া স্থগিত করা যাবে না

আমাদের আহ্বান

✊ ঐক্যবদ্ধ হোন এবং লড়াই করুন

✊ শ্রমিক অধিকার রক্ষা করুন

✊ ন্যায়বিচারের সংগ্রামকে শক্তিশালী করুন

-অনিমেষ মিত্র, জিএস

 
[22nd Apr 2026]

২৩ এপ্রিল বৃহস্পতিবার কাল ব‍্যাজ পরিধান সংক্রান্ত

 

প্রিয় কমরেড শাখা সম্পাদক/জেলা সম্পাদক/সার্কেল কর্মকর্তাগণ,

 

বিষয়: ২৩ এপ্রিল বৃহস্পতিবার কাল ব‍্যাজ পরিধান সংক্রান্ত

 

গত ৪ মাস ধরে কেন্দ্রীয় সরকারের টালবাহানা চলছে আইডিয়ে দেওয়া নিয়ে।

জানুয়ারি মাস থেকে ৩.৫% এবং এপ্রিল মাস থেকে আরও ১.৭% আই ডি এ পাওনা বিএসএনএল কর্মচারীদের।

 আন্দোলন চলছে।আরও জোড়ালো করতে হবে।এই কর্মসূচী তারই অঙ্গ। 

আগামীকাল প্রত‍্যেক এক্সিকিউটিভ ও নন- এক্সিকিউটিভ কাল ব‍্যাজ পড়ে এই দাবি জানান প্রতিটি অফিস দপ্তরে।

অভিনন্দনসহ,

শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক,

বিএসএনএলইইউ সিটিডি

 

বিশেষ দ্রষ্টব্য: কাল রিবন কেটে পড়তে হবে।

 
[8th Apr 2026]

জরুরি নোটিশ, ০৭/০৪/২০২৬

 

 

প্রিয় কমরেড সার্কেল সম্পাদকগণ,

 

আসন্ন বিধানসভা অস্টাদশ নির্বাচনে আমাদের কর্মীদের এক একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজে উৎসাহিত হয়ে আরও বেশি করে এগিয়ে আসতে পারে।

আমরা সবাই জানি এবার আমাদের রাজ্যে ২ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ১ম পর্ব ২৩ এপ্রিল এবং ২য় পর্ব ২৯ এপ্রিল।

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি কোনো রকম দর্শকের ভূমিকা পালন করতে পারে না। এই বিষয়টি নিয়ে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন, অল ইন্ডিয়া বিএসএনএল ডট পেনশনার অ‍্যাসোসিয়েশন, ক‍্যালকাটা টেলিফোনস্ ঠিকামজদুর ইউনিয়ন, কর্টো এবং ইপিএফ পেনশনার অ‍্যাসোসিয়েশন ইতোমধ্যে কনভেনশন ও সম্মেলন এর মাধ্যমে কর্মচারীদের মধ্যে প্রচার শুরু করেছে।

পাশাপাশি এই সময় বিএসএনএল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার দুরবস্থার কথা জনগণকে জানানো উচিত। সেই কারণেই আমরা কলকাতা ও হাওড়া জেলার কিছু এলাকায় স্ট্রিট কর্নার মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি।

নিম্নলিখিত তালিকায় কোথায় কবে স্ট্রিট কর্নার মিটিং করা হবে তা দেওয়া হল।

১৬ এপ্রিল বেলা ১ টায় টেরিটিবাজার

১৬ এপ্রিল বেলা ৩ টায় বাগবাজার

১৭ এপ্রিল বেলা ২-৩০ মিনিট বালিগঞ্জ প্লেস 

১৮ এপ্রিল বেলা ১২-৩০ মিনিট বিধাননগর 

২১ এপ্রিল বেলা ১ টায় শিবপুর হাওড়া 

২১ এপ্রিল বেলা ৩ টায় টেলিফোন ভবন 

২২ এপ্রিল দুপুর ১২ টায় বৈষ্ণবঘাটা টেলিফোন এক্সচেঞ্জের সামনে

২৫ এপ্রিল দুপুর ১২ টায় বেহালা টেলিফোন এক্সচেঞ্জের সামনে 

সকল সার্কেল সম্পাদকগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানানো হলো।

অভিনন্দনসহ,

শিশির কুমার রায়, কনভেনর,

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি 

কলকাতা টেলিফোনস্ সার্কেল

 
[8th Apr 2026]

পথসভায় অংশগ্রহণ করার জন্য সকলের কাছে আহ্বান

 

 

প্রিয় কমরেডগণ,

কলকাতা টেলিফোনস্ সার্কেল বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটি এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে ১৮ তম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়েকটি জায়গায় স্ট্রিট কর্নার করার আহবান জানিয়েছে।কর্মরত কর্মচারী সহ সকল স্তরের কর্মীদের বিরুদ্ধে আজ ব্যাপক আক্রমণ চলছে। ৮ বছর ধরে বেতন বৃদ্ধি বন্ধ, দুই দফার প্রাপ্য ডিএ আটকে দিয়েছে, পেনশন রিভিশন এখনো অধরা, শ্রম কোড চালু করে কর্মীদের সমস্ত অধিকার কেড়ে নিতে চাইছে, পেনশন ভ্যালিডেশন আইন চালু করে পেনশন ব্যবস্থা ধ্বংস করতে চাইছে, মানিটাইজেশন করে বিএসএনএল এর জায়গা জমি বিক্রি করে দিচ্ছে এই বিজেপি সরকার। 

রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের অনুসারী। তারাও রাজ্য কর্মচারী ও পেনশনারদের সমস্ত পাওনা আটকে দিচ্ছে। আক্রমণ সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরুদ্ধে আরও তীব্র করছে এই দুই দল ও সরকার।

এই পরিস্থিতিতে সমস্ত অংশের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে শুধু মাত্র বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি।

তাই এই নির্বাচনে আমাদের সকলের বাঁচার স্বার্থেই বামপন্থী শক্তিকে বিজয়ী করবার জন্য আমাদের লড়াই আজ জরুরি।

আমাদের সার্কেলের সমস্ত কর্মকর্তা, সমস্ত শাখা নেতৃবৃন্দ এবং ডিস্ট্রিক্ট নেতৃত্বের কাছে আহ্বান কো-অর্ডিনেশন কমিটির এই স্ট্রিট কর্নার সফল করতে সমস্ত শক্তি প্রয়োগ করুন এবং ব্যাপক জমায়েত করুন।

প্রতিটি ক্ষেত্রেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমকে ব্যবহার করতে হবে যাতে করে সাধারণ মানুষকে আমাদের এই কথা জানানো যায়।

অভিনন্দনসহ,

শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক,

বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন 

তারিখ - ০৮.০৪.২০২৬

 
[28th Mar 2026]

বিএসএনএল ডব্লিউ ডব্লিউ সিসি-র দাদারে অনুষ্ঠিত সর্বভারতীয় কনভেনশন

 

২৮ মার্চ, শনিবার, সর্বভারতীয় বিএসএনএল ডব্লিউ ডব্লিউ সিসি-র দাদারে অনুষ্ঠিত সর্বভারতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে আমাদের সার্কেল থেকে ৮ জন মহিলা কর্মী এবং সার্কেল সভাপতি কমরেড জয়ন্ত কুমার ঘোষ ও কোষাধ্যক্ষ কমরেড সুজিত গাংগুলি সহ মোট ১০ জন সংগঠক অংশগ্রহণ করেন। কলকাতা টেলিফোনস্ সার্কেল থেকে কমরেড সুলগ্না বসু কনভেনর নির্বাচিত হয়েছেন। কমরেড সুলগ্না বসুকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

-শংকর কেশর নেপাল, সার্কেল সম্পাদক,

বিএসএনএলইইউ, সিটিডি সার্কেল

 
[23rd Mar 2026]

নন-এক্সিকিউটিভদের জন্য নতুন পদোন্নতি নীতির দাবি – বিএসএনএলইইউ প্রচেষ্টা জোরদার করেছে

 

২৩.০৩.২০২৬ তারিখে ডিরেক্টর (এইচআর)-এর সাথে বৈঠকে বিএসএনএলইইউ নন-এক্সিকিউটিভদের জন্য একটি নতুন পদোন্নতি নীতির দাবি জোরালোভাবে উত্থাপন করেছে। ইউনিয়নটি ইপিপি এবং এনইপিপি-এর মধ্যে চলমান বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে এবং ১৩.০১.২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪০তম জাতীয় পরিষদ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এর দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানিয়েছে। ম্যানেজমেন্ট জানিয়েছে যে একটি অ্যানোমালি কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে, যা কর্পোরেট অফিস থেকে ০৯.০৭.২০২৫ তারিখের BSNLCO-A/14(12)/4/2022-ESTAB নং পত্রের মাধ্যমে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে, ৮ মাস পরেও কোনো সভা অনুষ্ঠিত না হওয়ায় বিএসএনএলইইউ তীব্র আপত্তি জানিয়েছে। সকল সার্কেল এবং জেলা সচিবদের অবিলম্বে তাদের প্রস্তাব সিএইচকিউ-তে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বিএসএনএলইইউ আর কোনো বিলম্ব না করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন প্রতিনিধিদের সাথে কমিটির একটি দ্রুত বৈঠকের জন্য চাপ দেবে।

-অনিমেশ মিত্র, জিএস, বিএসএনএলইইউ সিএইচকিউ

 
You are Visitor Number Hit Counter
Hit Counter
[CHQ] [AP] [Kerala] [Karnataka] [Tamil Nadu] [Calcutta] [West Bengal] [Punjab] [Maharashtra] [Orissa] [MP] [Gujrat] [SNEA] [AIBSNLEA] [TEPU]
[Intranet / BSNL] [DOT] [DPE] [TRAI] [PIB] [CITU ] / AIBDPA